আইসিটি ডিভিশন সাপোর্টেড ইনোভেশন

ব্যবহার বিধি ও শর্তাবলী (Terms and Conditions)

Last updated: 16 Apr 2026

প্রাথমিক সম্মতি

এডুল্যাব বাংলাদেশ ওয়েবসাইটে (www.edulabbangladesh.com) আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটের ব্যবহার নিম্নলিখিত শর্তাবলীর দ্বারা পরিচালিত। ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্পূর্ণরূপে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার বা সেবা গ্রহণের আগে ব্যবহার বিধি ও শর্তাবলী এবং গোপনীয়তা নীতি মনোযোগ সহকারে পড়ুন। যদি আপনি এই শর্তাবলীর কোনো অংশের সাথে একমত না হন, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকুন।


ওয়েবসাইটের ব্যবহার

এডুল্যাব বাংলাদেশ ওয়েবসাইটটি শিক্ষামূলক কনটেন্ট এবং শিক্ষা-সংক্রান্ত সেবা ও উপকরণ সমৃদ্ধ।

  • এই ওয়েবসাইট কোনো অবৈধ কাজে ব্যবহার করা যাবে না
  • ওয়েবসাইটের কোনো বিষয়বস্তু কপি, পুনরুৎপাদন বা বিতরণের আগে কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে
  • ওয়েবসাইটের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করে এমন কোনো কাজ করা যাবে না
  • ভাইরাস, ম্যালওয়্যার বা ক্ষতিকর কোড আপলোড বা ছড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ

স্বত্ব ও মেধাস্বত্ব (Intellectual Property)

ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট - টেক্সট, ভিডিও, অডিও, শিক্ষামূলক উপকরণ এবং সফটওয়্যার - এডুল্যাব বাংলাদেশের সম্পত্তি এবং কপিরাইট আইনের মাধ্যমে সুরক্ষিত।

  1. সফটওয়্যার, টেক্সট, ছবি, গ্রাফিক্স, ভিডিও, স্ক্রিপ্টসহ সকল উপকরণ কোম্পানির মালিকানাধীন
  2. অনুমতি ছাড়া কোনো উপকরণ পুনরুৎপাদন, পরিবর্তন বা বিতরণ করা যাবে না
  3. কনটেন্টগুলো শিক্ষার্থীদের সহায়ক উপকরণ হিসেবে তৈরি - এটি প্রথাগত শিক্ষার বিকল্প নয়
  4. চাকরি বা পরীক্ষায় সফলতার কোনো নিশ্চয়তা প্রদান করা হয় না
  5. কিছু কনটেন্ট মতামতভিত্তিক হতে পারে - এর জন্য কোম্পানি দায়ী নয়

তথ্যের নির্ভুলতা

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য নির্ভুল রাখার চেষ্টা করা হলেও সম্পূর্ণ নির্ভুলতা বা আপডেট থাকার নিশ্চয়তা দেওয়া হয় না। ব্যবহারকারীদের তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো ভুল তথ্যের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।


ক্রয়-বিক্রয় সেবা ও রিফান্ড পলিসি

রিফান্ডের শর্ত:

  • ক্রয়ের ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ডের অনুরোধ করতে হবে
  • ইমেইলের মাধ্যমে অনুরোধ করতে হবে: edulabbangladesh@gmail.com
  • ইমেইলে ক্রয়ের তথ্য এবং ব্যবহৃত ফোন নম্বর উল্লেখ করতে হবে

যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য:

  1. ফিজিক্যাল পণ্য (যেমন বই)
  2. ডিজিটাল পণ্য যা ডাউনলোড বা অ্যাক্সেস করা যায়নি

যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়:

  1. ডাউনলোডকৃত ডিজিটাল পণ্য
  2. অনলাইন কোর্স বা সেবা
  3. ডেলিভারির পর ফিজিক্যাল পণ্য

রিফান্ড প্রসেস:

  • অনুমোদনের পর ১০ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে
  • ব্যাংক, মোবাইল ফাইন্যান্স বা কার্ডে ফেরত দেওয়া হবে

দায়বদ্ধতার সীমাবদ্ধতা

ওয়েবসাইট ব্যবহারের ফলে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য এডুল্যাব বাংলাদেশ দায়ী নয়। তৃতীয় পক্ষের ওয়েবসাইটের কনটেন্ট বা নির্ভরযোগ্যতার জন্যও তারা দায় নেবে না।


শর্তাবলীর পরিবর্তন

এডুল্যাব বাংলাদেশ যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারে। পরিবর্তন ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই কার্যকর হবে।


যোগাযোগ

এই শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।


অস্বীকৃতি (Disclaimer)

তথ্যের নির্ভরযোগ্যতা

ওয়েবসাইটে প্রদত্ত তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয় (যেমন সংবাদপত্র, অফিসিয়াল ওয়েবসাইট)। যথাসম্ভব নির্ভুল রাখার চেষ্টা করা হলেও এর কোনো আইনগত নিশ্চয়তা নেই।

সম্পাদকীয় নিয়ন্ত্রণ

ক্যারিয়ার পরামর্শ ও কনটেন্ট সম্পাদনা দলের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি - এটি শুধুমাত্র নির্দেশনামূলক।

তৃতীয় পক্ষের লিংক

বিভিন্ন বাহ্যিক ওয়েবসাইটের লিংক দেওয়া হতে পারে - এগুলো এডুল্যাব বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন নয়।

নিয়োগ সংক্রান্ত ঘোষণা

এডুল্যাব বাংলাদেশ কোনো নিয়োগকারী সংস্থা নয় এবং কোনো সরকারি বা বেসরকারি পরীক্ষার সাথে সরাসরি যুক্ত নয়। এটি শুধুমাত্র তথ্য ও প্রস্তুতির সহায়ক মাধ্যম।

যোগাযোগ

আমাদের অনুসরণ করতে